ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, বাড়তে পারে দিনের তাপমাত্রা

২২ মার্চ ২০২৬, ০৮:১৬ AM
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে। ফলে দিনের বেলা গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল ভোর ৬টায় সূর্যোদয় হবে। 

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নামমাত্র বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক ও আরামদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬