চলতি মাসেই টানা দুদিন বৃষ্টির আভাস, শুরু কবে?

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ AM
বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস © সংগৃহীত

চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে টানা দুদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী সপ্তাহের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানা গেছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ২০ ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্ভাব্য বৃষ্টিপাতের পর তাপমাত্রার ধরনে কিছুটা পরিবর্তন আসতে পারে

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬