ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত, আবহাওয়া শুষ্ক আজ

০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫০ AM
আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত। তবে আজ দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অপরিবর্তিত থাকবে থাকবে দিনের তাপমাত্রা। গতকাল (শনিবার) সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রবিবার (২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৫ শতাংশ। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ (রবিবার) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
  • ০৪ আগস্ট ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রত…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় খাল খনন না হওয়ায় ফেরত গেল ৫৭ লাখ টাকা
  • ০৪ আগস্ট ২০২৬
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, নারী-শিশুসহ আহতের শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬