ঠান্ডা নিয়ে সতর্ক বার্তা আবহাওয়া অবজারভেশন টিমের 

০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ PM
কুয়াশা

কুয়াশা © সংগৃহীত

দেশজুড়ে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অবজারভেশন টিম। সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ ও ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রায় তীব্র শীত অনুভূত হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ ছাড়া দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে।

আরও বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা নামতে পারে ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে।

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬