তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস

০৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ AM
শীতের আমেজ

শীতের আমেজ © সংগৃহীত ছবি

দেশের উত্তরাঞ্চলে দ্রুত কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশাও পড়তে শুরু করেছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা, আর উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬
এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬