শক্তি বাড়াচ্ছে মন্থা, নিতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ

২৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫২ AM
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার রাত পর্যন্ত এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় ৮৩০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ট্র্যাকিং ওয়েবসাইট জুমআর্থ জানায়, ‘মন্থা’ বর্তমানে ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে অন্ধ্রপ্রদেশে সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কিছু এলাকায় সরকারি জুনিয়র কলেজও ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং পরবর্তী ১২ ঘণ্টায় উপকূলের আরও কাছাকাছি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মঙ্গলবার সকালে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্তমান গতিপথ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী কাকিনাড়া সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, যা মুহূর্তে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঝড়ের আগেই ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ইতোমধ্যে ওড়িশা রাজ্য প্রশাসন, এনডিআরএফ (NDRF) এবং ওডিআরএএফ (ODRAF)-এর একাধিক দল মাঠে কাজ করছে। ওড়িশার আটটি জেলায় মোট ১২৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, আল্লুরি আইথারাম রাজু, আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, এলুরু, কোনাসীমা, এনটিআর, গুন্টুর, কৃষ্ণা এবং বাপাতলা জেলায় লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9