ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে লঘুচাপ, প্রভাব বাংলাদেশেও

০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ PM
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ © সংগৃহীত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো শক্তি বৃদ্ধি করে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। 

আবহাওয়া তথ্যে তারা জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

তারা আরও জানায়, সেই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো শক্তি বৃদ্ধি করে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  এটি আগামীকাল রাতে দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর সরাসরি প্রভাব বাংলাদেশের না পড়লেও, এর প্রভাবে ২-৩ তারিখে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬