বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আভাস মার্কিন সংস্থার

০১ অক্টোবর ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:৫০ AM
প্রতিকি ছবি

প্রতিকি ছবি © টিডিসি

বঙ্গোপসাগরে শক্তিশালি ঘূর্নিঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন নৌবাহিনীর পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বুধবার (১ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ‘আজ ১ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা আগামী ১২ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ঘূর্নিঝড়ে পরিণত হওয়ার আশংকা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।’

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের উপরে এখনও বর্ষা মৌসুম চলতেছে ও বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্নাঙ্গ ঘূর্নিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না। ফলে সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার।

তবে এই গভীর নিম্নচাপে প্রভাবে বাংলাদেশ, ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আগামী ৬ ই অক্টোবর পর্যন্ত।

ঘূর্নিঝড়ের নাম সম্পর্কে এ আবহাওয়াবিদ বলেন, গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্নিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে শক্তি।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950