সকালের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

০৫ জুলাই ২০২৫, ১১:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১২:২৭ PM
৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা

৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা © ফাইল ফটো

দেশের সাত জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের ওপর মৌসুমী বায়ুর প্রভাবে এ ধরনের ঝড়ো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬