হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

২৯ মে ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:৫৬ PM
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে © টিডিসি ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।  এটি আরও গভীর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা,ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এজন্য চট্রগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় হাতিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি দেখা দেয়। সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায় নৌ-পুলিশের সদস্যদের।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ নম্বর সতর্ক সংকেত বিরাজ করায় বুধবার সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। ঘাটে ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দিয়েছেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9