গ্যাসের সরবরাহ বন্ধ,গ্রাহকদের সতর্ক করে দুঃখ প্রকাশ তিতাসের 

২১ জুলাই ২০২৬, ০৩:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটির কারণে মহেশখালীর দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার (২১ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক সংকটের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো প্রধান প্রধান শিল্প ও আবাসিক এলাকায় সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের চরম স্বল্পচাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় রান্নার চূলা জ্বালাতে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা, অন্যদিকে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের এই স্বল্পচাপ ভোগ করতে হতে পারে বলে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ত্রুটি দ্রুত মেরামত করে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানানো হয়েছে সেখানে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬