আজ সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০৬ জুলাই ২০২৬, ০৭:৫২ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন হাসনাবাদ জোনাল অফিসের বেশ কয়েকটি এলাকায় প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোমবার (৬ জুলাই)। রবিবার (৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া ও ইকুরিয়াসহ আশপাশের এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া জাজিরা ফিডারের আওতাধীন স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বার্তায় আরও বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬