জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২৯ জুন ২০২৬, ০৯:০৬ PM
জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ

জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ © সংগৃহীত ও সম্পাদিত

জুন মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় বেশি আসার অভিযোগ এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে। এ ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে অভিযোগ নিষ্পত্তিতে গ্রাহকদের সরাসরি বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

্এতে বলা হয়, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে। এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক হয়রানি লাঘবের জন্য অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 

পাশাপাশি এরজন্য গ্রাহকদেরকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সাথে সরাসরি অথবা এর আগে দেওয়া হটলাইনে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬