৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৪ মে ২০২৬, ০৪:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল সকাল থেকে টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ তিতাস গ্যাস। রবিবার (২৪ মে) নিজেদের ভেরীফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা। 

তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন/লিকেজ মেরামত কাজের জন্য ২৫/০৫/২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত মোট ০৯ (নয়) ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সকল গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিক সহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

সেখানে আরও জানানো হয়, ‘সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত-তিতাস গ্যাস কর্তৃপক্ষ।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬