উৎপাদনে ফিরেছে কাফকো,কাল ফিরতে পারে ডিএপিএফসিএল

০৮ মে ২০২৬, ১০:৫৬ AM
সংগৃহীত

সংগৃহীত © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) সার কারখানা উৎপাদনে ফিরেছে। গত ১ মে থেকে গ্যাস সরবরাহ দেওয়ার পর ২ মে বিকেল থেকে কাফকোতে সার উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির চীফ অব অপারেশন ফারুক আহমেদ।

এদিকে কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহ হওয়ায় আগামী শনিবার থেকে উৎপাদনে যেতে পারে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

কাফকো সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্তের আলোকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় গত ৪ মার্চ বিকেল ৩টা থেকে কাফকো কারখানায় উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়। গত ১মে গ্যাস পাওয়ার পর থেকে ২মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু হওয়ার পর থেকে দৈনিক ১৮শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।

কারখানাটির চীফ অব অপারেশন ফারুক আহমেদ বলেন, গ্যাস পাওয়ার পর কারখানার উৎপাদন শুরু হয়েছে এবং দৈনিক প্রায় ১৮শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।

ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালঘ্ন থেকে পার্শ্ববর্তী দুই বৃহৎ সার কারখানায় সিইউএফএল এবং কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহের মাধ্যমে ডিএপিএফসিএল ইউরিয়া উৎপাদন করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কারখানা দু'টি বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়া সরবরাহ সম্ভব হয়নি। যার ফলে জমা থাকা অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও বন্ধ হয়ে যায়।

এবিষয়ে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বলেন, কাফকো উৎপাদনে ফিরায় আমরা অ্যামোনিয়া পাচ্ছি। তবে কিছুদিন মজুদ করার পর আগামীকাল শনিবার থেকে ডিএপিএফসিএল কারখানায় উৎপাদন শুরু হবে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসের ৪তারিখ বিকেল থেকে সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত করা হয়। এরমধ্যে কাফকো উৎপাদনে ফিরলেও সিইউএফএল বন্ধ রয়েছে।

এদিকে, কাফকোর উৎপাদন বন্ধের পর অ্যামোনিয়া সংকটে গত ১৯ এপ্রিল বন্ধ হয়ে যায় ডিএপি সার কারখানা। পাশের দুই সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। কারখানা দুটি বন্ধ থাকায় এটিও বন্ধ হয়ে যায়। কাফকোর উৎপাদনে আসার খবরে ডিএপি সারকারখানাও আশার আলো দেখছে।

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬