রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হলো ফুয়েল পাস 

০৪ মে ২০২৬, ০৪:১১ PM
ফুয়েল পাস বিডি

ফুয়েল পাস বিডি © সংগৃহীত

জ্বালানি সংকটে ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের দীর্ঘ লাইনের সমস্যা সমাধানে গত মাসেই ফুয়েল পাস পদ্ধতি চালু করেছিল সরকার। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর ৬৮টি ফিলিং স্টেশনে তেল নিতে ফুয়েল পাসের ব্যবহার বাধ্যতামূলক করেছে জ্বালানি বিভাগ। সোমবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে ফুয়েল পাস সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ খবর জানিয়েছে সরকার।

ফুয়েল পাস বিডি নামের ফেসবুক গ্রুপে জানা হয়, ‘ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন এলাকার নিচের তালিকায় দেয়া ৬৮ টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের সময় Fuel Pass অ্যাপ এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিচের তালিকার ১ থেকে ১৮ ক্রমিকের ফিলিং স্টেশনসমূহে প্রাইভেট কারে জ্বালানি প্রদানের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।  এ সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেল গ্রহণের সময় অবশ্যই Fuel Pass অ্যাপ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, Fuel Pass অ্যাপ এর ব্যবহার ঢাকা মেট্রোপলিটনের সকল ফিলিং স্টেশনে অতিদ্রুত বাধ্যতামূলক করা হবে। গুগল প্লেস্টোর থেকে এখনই ফুয়েল পাস ইন্সটল করে রেজিস্ট্রেশন করুন। অথবা https://www.fuelpass.gov.bd/ এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। দ্রুত রেজিস্ট্রেশন করে নিরবচ্ছিন্ন জ্বালানি গ্রহণ করুন।’

সেখানে আরও বলা হয়, ‘ বাধ্যতামূলক ৬৮ টি ফিলিং স্টেশনের নাম নিম্নরূপ: 
১. সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদ গেট
২. ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও
৩. গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী
৪. মেঘনা মডেল পাম্প, শাহবাগ
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ
৬. খালেক সার্ভিস স্টেশন, দারুস সালাম, মিরপুর
৭. তালুকদার ফিলিং স্টেশন, আসাদ গেট, মিরপুর রোড, ঢাকা
৮. করিম এন্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা;
৯. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং ষ্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল;
১০. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল;
১১. মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি;
১২. মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
১৩. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরনি, তেজগাও, ঢাকা-পিওপিএলসি;
১৪. মেসার্স এস.পি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
১৫. সিটি ফিলিং স্টেশন, তেজগাও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
১৬. সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
১৭. স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
১৮. সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর, পিওপিএলসি।
১৯. মেসার্স এ. হাই এন্ড কোং, ৪২/৫, হাটখোলা রোড, ঢাকা।
২০. মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, ১ নং দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
২১.  মেসার্স কসমো ফিলিং স্টেশন, ৬৯, উত্তরা বা/এ, আজমপুর, সেক্টর-৭, ঢাক-১২০৩।
২২. মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, আব্দুল্লাহ্পুর, উত্তরা, ঢাকা।
২৩. মেসার্স হক ফিলিং স্টেশন, ডেমরা রোড, কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা।
২৪. মেসার্স সিটি ফিলিং স্টেশন, রহমান কোনাপাড়া, ডেমরা, ঢাকা।
২৫. মেসার্স সাদেক ফিলিং স্টেশন, সুলতানগঞ্জ, রায়ের বাজার, ঢাকা।
২৬. মেসার্স জি. এফ. ট্রেডিং(ডিএল ফিলিং স্টেশন), নতুন বিমানবন্দর সড়ক, উত্তরা, ঢাকা
২৭. মেসার্স এস. আহমেদ ফাউন্ডেশন সিএনজি ফিলিং স্টেশন এন্ড পেট্রোল পাম্প, ৩৩১/১, জুরাইন মাজার গেইট, শ্যামপুর, ঢাকা।
২৮. মেসার্স কিকো ফিলিং স্টেশন, স্টাফ কোয়াটার, বনশ্রী, খিলগাঁও, ঢাকা।
২৯. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, স্টাফ কোয়াটার, বনশ্রী, খিলগাঁও, ঢাকা।
৩০. মেসার্স সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস, ঢাকা।
৩১. মেসার্স চন্দা মাহজাবীন (সিএম) ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, ৭২, শহীদ তাজউদ্দি আহমেদ স্বরণী, মহাখালী, ঢাকা।
৩২. মেসার্স আলহাজ্ব নূর ফিলিং স্টেশন, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা ( ঢাকা-দোহার মহাসড়ক)।
৩৩. মেসার্স মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশন, মিরপাড়া, ডেমরা, ঢাকা ( রামপুর-স্টাফকোয়াটার রোড)।
৩৪. মেসার্স জে.এম এক্সপ্রেস ফিলিং এন্ড সার্ভিস ষ্টেশন, মনিকা এস্টেট, পশ্চিম ধানমন্ডি, টালী অফিস এক্সটেনশন রোড, রায়েরবাজার, ঢাকা-১২০৯।
৩৫. আল মাহমুদ ফিলিং ষ্টেশন, ৩৪, দারুস সালাম রোড, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা।
৩৬. সান্টু ফিলিং ষ্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
৩৭. রাজধানী ফিলিং ষ্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
৩৮. মুক্তি ফিলিং স্টেশন, পোল্ডার রোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।
৩৯. মেসার্স আসমা আলী সিএনজি রি-ফুয়েলিং এন্ড ওয়ার্কসপ লিমিটেড, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
৪০. রাসেল ফিলিং এন্ড সিএনজি ষ্টেশন, স্টাফ কোয়ার্টার, দেইল্যা, ডেমরা, ঢাকা।
৪১. ইষ্ট-ওয়েষ্ট ফিলিং ষ্টেশন-১, ঢাকা-আশুলিয়া মহাসড়ক, ধউর, তুরাগ, ঢাকা।
৪২. সাদি ফিলিং স্টেশন, আশুলিয়া সংযোগ সড়ক, গড়ানচটবাড়ী, পল্লবী, ঢাকা।
৪৩. শান্ত ফিলিং স্টেশন, মুগদা, ঢাকা।
৪৪. মেসার্স মালিবাগ অটো সার্ভিস, ৫৮/৩, হাজী পাড়া, রামপুরা রোড, খিলগাঁও, ঢাকা।
৪৫. মেসার্স কমফোর্ট ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন, কল্যাণপুর, মিরপুর, ঢাকা।
৪৬. মেসার্স পূবালী ফিলিং স্টেশন, ৭৯/এ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৪৭. মেসার্স পথের বন্ধু, নীলক্ষেত, ঢাকা।
৪৮. মেসার্স আইডিয়েল ফিলিং স্টেশন, ১৯১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
৪৯. মেসার্স এ. এস. ফিলিং স্টেশন,২২০/৫, বেগম রোকেয়া সরণী, শেরে বাংলা নগর, ঢাকা।
৫০. মেসার্স মক্কা সিএনজি রিফুয়েলিং ফিলিং স্টেশন, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা।
৫১. মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, ৪৬/১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও, ঢাকা।
৫২. মেসার্স পৌর ফিলিং স্টেশন, সায়েদাবাদ, (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক)।
৫৩. মেসার্স এইচ কে ফিলিং স্টেশন, টিএন্ডটি, আউটার সার্কুলার রোড, ঢাকা ।
৫৪. মেসার্স রাজারবাগ সার্ভিস স্টেশন, ১৫৯/১, আউটার সার্কুলার রোড, ঢাকা।
৫৫. মেসার্স রহমান এন্ড কোং , নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
৫৬. মেসার্স সাহিল ফিলিং স্টেশন, শ্যামলী, ঢাকা ( ঢাকা-আরিচা মহাসড়ক)।
৫৭. মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার, গাবতলী বাস টার্মিনাল, ঢাকা ( ঢাকা-আরিচা মহাসড়ক)।
৫৮. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, ১৩৫/এ, তেজগাঁও, ঢাকা (মহাখালী-বনানী সড়ক)।
৫৯. মেসার্স মাহতাব মটরস, হাজারীবাগ, ঢাকা (গাবতলী-হাজারীবাগ সড়ক)।
৬০. মেঘলা মডেল সার্ভিস সেন্টার, মতিঝিল, ১-৩, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০।
৬১. বিনিময় সার্ভিস স্টেশন, ১৩২, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
৬২. পূর্নিমা ফিলিং স্টেশন, ৪৭, টয়নবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩।
৬৩. রমনা পেট্রোল পাম্প, পার্ক এভিনিউ, রমনা, ঢাকা- ১০০০।
৬৪. কিউ.জি সামদানী এন্ড কোং, নীলক্ষেত রোড, ধানমন্ডি, ঢাকা।
৬৫. মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।
৬৬. সোবহান ফিলিং স্টেশন, ২২০/এ-২, বেগম রোকেয়া স্মরণী পশ্চিম কাফরুল, ঢাকা।
৬৭. রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা।
৬৮. সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন, মধ্য বাড্ডা, ঢাকা

শিক্ষকদের গাফিলতিতে পদে পদে ভোগান্তি এসএসসি পরীক্ষার্থীদের,…
  • ২১ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ ২০ খেলোয়াড়
  • ২১ মে ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ২১ মে ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ২১ মে ২০২৬
তিন দফা কমার পর বাড়লো সোনার দাম, এবার ভরি কত?
  • ২১ মে ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ পড়ে মুখ খুললেন ব্রাজিল তারকা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081