প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে বড় সুখবর দিল সরকার

২৯ মার্চ ২০২৬, ০২:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এ চার্জ পরিশোধ করে আসা গ্রাহকদের মধ্যে প্রশ্ন ছিল, মিটারের দাম উঠে যাওয়ার পরও কেন অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও বাড়তি ব্যয়ের দায় গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। তবে এখন গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage