যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে আজ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় শুক্রবার ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের ফলে এলএনজি থেকে পাওয়া গ্যাসের সরবরাহ হ্রাস পাচ্ছে। এর প্রভাবে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের অধিভুক্ত সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬