আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটি এলাকায়

২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কয়েকটি এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৮ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৯ এপ্রিল শুক্রবার দুপুর ১টা রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নি‌র্মিত গ্যাস পাইপ লাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।  

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬