শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ, আজ থেকে কার্যকর

১৩ এপ্রিল ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৯ AM

© ফাইল ফটো

শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (১৩ এপ্রিল) এক আদেশে বিইআরসি জানিয়েছে, দেশের শিল্প খাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০.৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারিতে বিইআরসি এক জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করেছিল, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে, একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে অনেক সমালোচনা হয়। (বিস্তারিত আসছে...)

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬