রাবির সাবেক অধ্যাপক নূরুল ইসলাম আর নেই

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নূরুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নূরুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নূরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

সাবেক এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য।

আরো পড়ুন: না ফেরার দেশে চলে গেলেন ঢাবি ছাত্র শাইখুল

১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন নুরুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন তিনি।

মরহুমের নামাজে জানাজা আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬