ঢাবির ১২ শিক্ষার্থী পেলেন বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক ও বৃত্তি

০৯ আগস্ট ২০২২, ০২:৫৯ PM
 বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক ও বৃত্তি বিতরন অনুষ্ঠান

বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক ও বৃত্তি বিতরন অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমে সফলতা অর্জন এবং স্নাতক (সম্মান) শ্রেণির ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য ২ জনকে বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক এবং ১০ শিক্ষার্থীকে বঙ্গমাতা মেমোরিয়াল মেধাবৃত্তি দেওয়া হয়েছে।

স্নাতক  (সম্মান) শ্রেণীর ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য দর্শন বিভাগের তাহিয়া তাহরীম এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের তন্বী রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক ২০১৮ ও ২০১৯ লাভ করেছেন।

সোমবার (৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে হলের উদ্যোগে এই স্বর্ণপদক, বৃত্তি, স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে ডি-লিট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘বঙ্গমাতা: কোমলে-কঠোরে শুদ্ধতা ও প্রজ্ঞার প্রতীক’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন হলের সহকারী আবাসিক শিক্ষক অধ্যাপক ড. জোবাইদা নাসরীন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৮ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়েশা মাহামুদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জান্নাতুল ফেরদৌস মৌ ও মোসাঃ তানিয়া আক্তার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের আফ্রিন রহমান মিলি, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিমা ইসলাম।

 ২০১৯ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মোছাঃ রোশনী খাতুন, ফিন্যান্স বিভাগের জান্নাতুল নাসরিন এবং লেদার প্রডাক্টস্ ইঞ্জিনিয়ারিং-এর নাজিয়া আফরিন জেসি,  ফারহানা শারমিন ও সাজনীন আক্তার মুনমুন।

ট্যাগ: ঢাবি
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬