ঢাবির সমাবর্তনে ডব্লিউএইচওর মহাপরিচালককে আমন্ত্রণ

০৯ আগস্ট ২০২২, ০৮:৩৩ AM
টেড্রোস আধানম গেব্রেইসাস

টেড্রোস আধানম গেব্রেইসাস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অক্টোবর-ডিসেম্বর মাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি (মরণোত্তর) দেওয়া হবে। আর এই ‘সমাবর্তন বক্তা’ হিসেবে অংশগ্রহণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস-কে আমন্ত্রণ জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জং রান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে এ বিষয়ে অবহিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি (মরণোত্তর) দেওয়ার জন্য ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এ বিশেষ সমাবর্তন।

মর্যাদাপূর্ণ এই বিশেষ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অংশগ্রহণের সম্ভাব্য সময়সূচি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

‘যদি ঢাবির শিক্ষার্থী হতাম’—চবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আক…
  • ১৪ আগস্ট ২০২৬
সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬