রাবি ছাত্রী হত্যা মামলায় স্বামী ৩ দিনের রিমান্ডে

০৩ আগস্ট ২০২২, ০৮:০০ PM
আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি

আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিক্তা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত তার স্বামীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দীপ্ত কুমার সিং। 

মির্জাপুর পুলিশ ফাড়ির সাব-ইনস্পেক্টর (এসআই) এবং মামলার তদন্ত কর্মকর্তা (আইও) দীপ্ত কুমার সিং বলেন, আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৪ এ অভিযুক্তের সাতদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ সকাল ১১টার দিকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মারা যাওয়া রিক্তা আক্তারের স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বির ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে নগরীর বিনোদপুর এলাকার ধরমপুরে অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে রিক্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রাত বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভাড়ায় খেটে ভর্তি পরীক্ষা: সফল ঢাবি ছাত্রী, ব্যর্থ ছাত্র

তবে সার্বিক অবস্থা বিবেচনায় রিক্তার শিক্ষক-সহপাঠী ও স্বজনদের দাবি, মৃত্যুটি আত্মহত্যা নয় বরং হত্যা। ফরেনসিক রিপোর্টের প্রাথমিক তথ্যেও রিক্তাকে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে।

রিক্তার মৃত্যুর পরদিন শনিবার (৩০ জুলাই) দুপুরে রিক্তার বাবা লিয়াকত জোয়ার্দার রাজশাহীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশি হেফাজতে থাকা রিক্তার স্বামীকে গ্রেফতার দেখানো হয়।

রিক্তা রাবির আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার জোতপাড়া গ্রামে। স্বামীর সাথে ধরমপুরে এক ভাড়া বাসায় থাকতেন তিনি।

তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি রাবির ফলিত গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামে। ২০২০ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ে হয়েছিল।

সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬