রাবি হবিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল

০৩ আগস্ট ২০২২, ০৩:৩৯ PM
অধ্যাপক শরিফুল ইসলাম

অধ্যাপক শরিফুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম। 

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হন তিনি।

এসময় নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, আজকেই আমি নতুন প্রাধ্যক্ষ হিসেবে এ হলে যোগদান করেছি। সর্বদা আমার মেধা ও শ্রম দিয়ে এ হলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পাশে থাকার চেষ্টা করব। 

আরও পড়ুন: মেট্রোরেলের প্রথম নারী চালক নোবিপ্রবির আফিজা

দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল, সিন্ডিকেট সদস্য শফিকুর জামান জোয়ার্দার ও সাদিকুল ইসলাম সাগর, ইনিস্টিউট অফ ইংলিশ এণ্ড আদার ল্যাঙ্গয়েজ-এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এ এইচ এম কামরুল হসান প্রমূখ।

 

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬