বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বিষয়ক তথ্যটি সঠিক নয়: রাবি উপাচার্য

২৫ জুলাই ২০২২, ১২:০৮ PM
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্য, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বছর বিভাগীয় কেন্দ্রে পরীক্ষার পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’-এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সময় উপাচার্য বলেন, গত ২৩ তারিখে রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলন শেষে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু কিছু সংবাদপত্রে সঠিক তথ্যই এসেছে। আবার কিছু সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধমে সঠিক তথ্যটা আসেনি।

উপাচার্য বলেন, আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি। এটা আসলে আমার একক সিদ্ধান্তের বিষয় না। এ মুহূর্তে এবিষয়ে আমি কংক্রিট কিছু বলতে পারিনা। একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর এই পদ্ধতিতে যদি আমরা যায়, তাহলে হয়তো আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬