চবি

ছাত্রী হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

২৪ জুলাই ২০২২, ১০:৩৮ PM
ছাত্রী হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

ছাত্রী হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে তাদের রিমান্ড আবেদন করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রুহুল আমিন সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। মাননীয় আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। আদালতের নির্দেশ পেলে আমরা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।

আরও পড়ুন: চবি ছাত্রী হেনস্তায় জড়িত আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারে সুপারিশ

এর আগে শুক্রবার (২২ জুলাই) রাতে চারজন এবং শনিবার (২৩ জুলাই) বিকালে একজনকে আটক করে র‍্যাব-৭। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক পাঁচজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬