ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে খাদ্য ও যানবাহনে বেশি টাকা নিলেই ব্যবস্থা নেবে রাবি

২৩ জুলাই ২০২২, ০২:০০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস অভ্যন্তরের কোন দোকানে খবারের অতিরিক্ত দাম কিংবা যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষাকে দেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। তাই এবিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোরূপ হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং যানবাহন ও দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। যদি এসংক্রান্ত কোন নির্দেশনা ভঙ্গের অভিযোগ উঠে, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে।

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তথা বিজ্ঞান বিভাগের মাধ্যমে শুরু হবে ভর্তিযুদ্ধ। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে এ ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬