জড়িত ছাত্রদের আজীবন বহিষ্কারের ঘোষণা চবি ভিসির

২৩ জুলাই ২০২২, ১২:১৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় যেসব ছাত্র জড়িত তাদের সবাইকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

চবি উপাচার্য বলেন, কোনো শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হবে বিশ্ববিদ্যালয়ে সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। ঘটনার পর থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

উপাচার্য আরও বলেন, যেসব বহিরাগত যুবক ছাত্রদের সঙ্গে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত, বিশ্ববিদ্যালয়ে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ায় তাদের বিচারকাজ চলবে।

আরো পড়ুন: চবি ছাত্রী হেনস্তায় সরাসরি জড়িত ৬ জন কারা— জানাল র‌্যাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন আজিম, শাউন, বাবু ও মাসুদ। আজ শনিবার বেলা ১১টায় চাঁদগাও ক্যাম্প র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনার মূলহোতা আজিম হোসেনসহ (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সরাসরি জড়িত ৬ জন। মূলহোতা আজিম ছাড়া বাকিরা হলেন-সাইফুল, শাউন, বাবু, সাইফুল ও মাসুদ। বাকি দুইজন (সাইফুল-১ ও সাইফুল-২) পলাতক রয়েছে। আশা করছি, অচিরেই গ্রেফতার হবেন তারা।

সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬