ছাত্রাবাসে ভর্তিচ্ছু থাকতে টাকা নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

২১ জুলাই ২০২২, ০৯:২৯ PM
ছাত্রাবাসে ভর্তিচ্ছু থাকতে টাকা নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

ছাত্রাবাসে ভর্তিচ্ছু থাকতে টাকা নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেসে থাকতে গুনতে হবে অতিরিক্ত টাকা। মেস মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ছাত্রাবাসে রাখার ক্ষেত্রে মেসের ধরণ অনুসারে ২০০-৫০০ টাকা দিতে হবে। তবে একজন শিক্ষার্থী বিনামূল্যে পারবেন।

নগরীর মেস মালিকদের এমন সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নিগ্ধা মনি মীম মন্তব্য করেছেন, আমার রুমে আমার গেস্ট থাকবে। আমি কষ্ট করে ফ্লোরে থাকবো, বাথরুম আমার নোংরা হবে, বাথরুম পরিস্কার করতে আমার টাকা যাবে, কারেন্ট বিল আমার বেশি আসবে, ক্লোজ কোনো গেস্ট আসলে খাওয়াতেও আমাকেই হবে আর টাকা নেবে মেস মালিক!

দিপ্ত রায় আকাশ মন্তব্যে বলেছেন, রাজশাহীর মেস মালিকগুলোর মতো ছোটলোক এই দুনিয়ায় আর নাই।যেখানে এডমিশন এর সময় অন্যান্য শহরে যথাসম্ভব হেল্প করা হয়, সেইজায়গায় এই ছোটলোকগুলো বাড়তি টাকা দাবি করে।

আরও পড়ুন: রাবি ভর্তি: ছাত্রাবাসে অভিভাবক থাকতে লাগবে ৫০০ টাকা!

এছাড়া মেস মালিকদের এই বাড়তি টাকা আদায়ের বিষটিকে রীতিমতো ডাকাতি আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা। মালিকদের এমন আচরণ পরিহার করে ছাত্রবান্ধব মানসিকতা প্রকাশের আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, আমরা অতিরিক্ত টাকা কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী থেকে নিচ্ছি না। শিক্ষার্থীর সাথে অভিভাবক কিংবা অতিরিক্ত যারা আসবেন তাদের থেকে নিচ্ছি। মেসে অবস্থানরত ভাড়াটে শিক্ষার্থীরা সর্বোচ্চ একজন ভর্তিচ্ছুকে বিনামূল্য রাখতে পারবে। তার বেশি রাখলে মেসভেদে টাকা দিতে হবে।

অতিরিক্ত টাকা নেয়ার কারণ হিসেবে সভাপতি জানান, একটা মেসে যখন নির্ধারিত সীমার বেশি মানুষ থাকবে, তখর অবশ্যই বেশি পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার হবে। সেটার জন্যই মূলত কিছু অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। টাকার পরিমাণ আরো বেশি ছিল কিন্তু মাননীয় মেয়র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে টাকার পরিমাণ এটা রাখা হয়েছে বলে জনান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, মেসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক রাখার বিষয়ে মালিক সমিতির সাথে কথা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে রাখার জন্য অনুরোধ করেছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাকিদে তাদের সাথে আরো কথা বলব।

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬
চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬