নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

২০ জুলাই ২০২২, ০৭:৫৯ PM
নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে দাবি আদায়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনায় এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, গত রোববার হলের পাশে এক ছাত্রীকে নিপীড়নের ঘটনা ঘটেছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। শিগগিরই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে হবে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। পাশাপাশি ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি দূর থেকে এসেছি, তাই নিজেকে অভিভাবকহীন অনুভব করি। প্রসাশন এখানে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটাই আমি প্রত্যাশা করি।

সাখাওয়াত হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের অসচেতনার কারণে এসকল কর্মকান্ড বেড়েই চলেছে। ক্যাম্পাসে আমাদের ছোটবোনরা হেনস্তার স্বীকার হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়ম নিরসন করতে আমাদেরই এগিয়ে আসতে হবে। এসবের বিচার নিশ্চিত করতে হবে।

সাখাওয়াত আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন লিঙ্গ-বৈষম্য চর্চা করছেন। তারা ছাত্র আর ছাত্রীদের জন্য আলাদা নিয়ম করেছেন। ছাত্রীদের ১০টার মধ্যে হলে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন। অথচ ছাত্রদের বেলায় এ নিয়ম নেই।

প্রসঙ্গত, গত রোববার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করেন৷ এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬