তারা আক্রমণ করার জন্য প্রস্তুত: রেলখাতে অনিয়মের প্রতিবাদী ঢাবি ছাত্র

১৮ জুলাই ২০২২, ১০:৩৪ PM
রেলখাতে অনিয়মের প্রতিবাদী ঢাবি ছাত্র রনি

রেলখাতে অনিয়মের প্রতিবাদী ঢাবি ছাত্র রনি © সংগৃহীত

রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা, সহজ ডট কম কর্তৃকযাত্রী হয়রানির প্রতিবাদসহ ৬ দফা দাবিতে গত ৭ জুলাই থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একাই অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

সোমবারও (১৮ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে ২ হাতে শিকল পরে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্ল্যাকার্ডে লেখা ‘বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি’। গত ১১ দিন ধরে একাই এই অহিংস অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রনি।

এদিকে, আন্দোলনরত রনিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে রনি এই ইঙ্গিত দিয়ে লিখেন, কমলাপুর রেলস্টেশনের অবস্থা খুব খারাপ। তারা এটাক করার জন্য রেডি। আগামীকাল (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবিতে লং মার্চ এবং সংবাদ সম্মেলন। কমলাপুর রেলস্টেশন থেকে রেল মন্ত্রণালয়।

“আর তাজা খবর এই যে, সাংবাদিকদের ইন্টারভিউতে লং মার্চ ঘোষণা করায়। আমাকে বিতর্কিত করতে ওনারা গেম প্ল্যান করে ৪ জন দাড়িওয়ালা টুপি পরিহিত লোককে দিয়ে নাকি স্টেটমেন্ট দেওয়াচ্ছে আমার সাথে দেড় লাখ মানুষ আনার কন্টাক্ট হয়েছে।”

তিনি আরও লিখেন, আততায়ী হতে সাবধান। আগামীকাল আমি একাই কমলাপুর থেকে রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি ও অন্যান্য নথিপত্র প্রদান করতে যাবো।

আন্দোলনরত মহিউদ্দিন রনির দাবিগুলো হলো—

১. টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

২. যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।

৬. ট্রেনে ন্যায্য দামে খাবার, বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬