জাবিতে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসরাফিল

১৪ জুন ২০২২, ১১:৪১ AM
অধ্যাপক ইসরাফিল আহমেদ

অধ্যাপক ইসরাফিল আহমেদ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গনকে নিয়োগ দেওয়া হয়েছে।

১৩ জুন (সোমবার)  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  হলের প্রভোস্ট  মাহবুবুল কবির হিমেলের অনুরোধের প্রেক্ষিতে ১৪ জুন পূর্বাহ্ন থেকে তাকে প্রভোস্টের দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হবে।  উক্ত তারিখ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইসরাফিল আহমেদ বঙ্গনকে -কে  আগামী ০২(দুই) বছরের জন্য  প্রভোস্টের দায়িত্ব পালন করবেন।  তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

ট্যাগ: জাবি
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬