সরকার বিরোধী পোস্ট, চবি ছাত্রকে মারধর ছাত্রলীগের

১৩ জুন ২০২২, ০৫:১৯ PM
চবি ক্যাম্পাস

চবি ক্যাম্পাস © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে আটক করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় শিবির সন্দেহে তামজিদ উদ্দিন নামের ওই ছাত্রকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৩ জুন) দুপুর ১টার দিকে ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তামজিদ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগের দাবি, তামজিদ সরকার বিরোধী এবং উষ্কানিমূলক পোস্ট করে ফেসবুকে।

আটকের পর তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেয়া হলে সহকারী প্রক্টর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী। বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করেছে। আমাদের ছেলেরা জানতে পেরে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে শিবির সন্দেহে আমাদের কাছে নিয়ে এসেছিল। ছাত্রটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের অভিযোগ আছে। আমরা যাচাই বাছাইয়ের পর পুলিশের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬