পৃথিবীকে বাসযোগ্য করা প্রতিটি নাগরিকের দায়িত্ব: ঢাবি উপাচার্য

০৫ জুন ২০২২, ০৩:১৩ PM
ঢাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

ঢাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের পৃথিবী একটাই, এই পৃথিবীকে বসবাসের যোগ্য করে পড়ে তোলা প্রতিটি নাগরিকে দায়িত্ব।

আজ রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‍্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার ও এস্টেট অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হলে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ ক্যাম্পাসে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের বিস্ফোরণ মনে করিয়ে দিলো বৈরুতের ঘটনা

এসময় ক্যাম্পাসের প্রতিটি আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে শ্রেণিকক্ষ ও আবাসিক হলসহ সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার জন্য উপাচার্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, টিএসসি হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সাহা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউ সমূহের পরিচালক, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, এস্টেট ম্যানেজার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দ্রপোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে পৃথক র‍্যালি বের করা হয় এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি'র উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া, দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

মিরাজের প্রতিরোধ ভেঙে হ্যাজলউডের ৩০০ উইকেটের মাইলফলক
  • ১৫ আগস্ট ২০২৬
এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬