ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৩৩ জন

০৪ জুন ২০২২, ১২:৪২ AM
ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। এ বছর এই ইউনিটটিতে আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এদিন সকাল ১১.১৫টায় কলা ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে, ভর্তি পরীক্ষা প্রথম দিনে শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে এবারে ভর্তিযুদ্ধ শুরু হয়।

সারাদেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবারে শিক্ষাবর্ষে ‘গ’ইউনিটে আসন সংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন।

টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬