রাবির আবাসিক হল বন্ধ ২৭ এপ্রিল

১৪ এপ্রিল ২০২২, ০৩:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম বলেন, আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ হবে। তাই সকল আবাসিক শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। এছাড়া আগামী ১২ মে সকাল ১০টায় পুনরায় সকল হল খুলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ এপ্রিল থেকে সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। যা চলমান থাকবে আগামী ১৪ মে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২১ এপ্রিল পর্যন্ত শরীরের ক্লাসে পাঠদান চলবে।

আরও পড়ুন: ঢাবিতে ফের ক্লাস নিলেন তথ্যমন্ত্রী 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

এর আগে, গত সোমবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয়েছে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬