রাবির প্রথমবর্ষে ভর্তিতে বিশেষ বিবেচনায় সুযোগ পাবে খেলোয়াড়রা

১১ এপ্রিল ২০২২, ০৩:১৬ PM
রাবি

রাবি © সংগৃহীত

আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে। সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে উপাচার্যের বিশেষ বিবেচনায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা রাবিতে ভর্তির সুযোগ পাবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাবির স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় পাসকৃত জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ প্রদানের বিষয়টি মাননীয় উপাচার্যে ওপর ন্যস্ত করা হল।

জানা গেছে, আগামী ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা ৯ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এছাড়া প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই আবেদন ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬