রোজার ছুটিতেও জাবিতে চলবে পরীক্ষা

০৭ এপ্রিল ২০২২, ১১:২২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সব পরীক্ষা অব্যাহত থাকবে। বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান, ১লা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার ছুটির সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, ১৪ এপ্রিল ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষ্যে ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে এবং ২৪ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকলেও চলমান পরিক্ষাসমূহ অব্যহত থাকবে।

অফিস ছুটির ব্যাপারে পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রচার করা হবে বলেও এতে জানানো হয়।

এর আগে ছুটির পুনর্বিন্যাস নিয়ে গণমাধ্যমকর্মীদেরকে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এভাবে ছুটি পুনর্বিন্যাস করা হয়েছে।' তবে বিষয়টিতে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

ছুটি নিয়ে অসন্তোষ জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে নতুন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, যেখানে রমজানে ছুটি বাড়িয়ে ঈদের পর ছুটি সংকোচন করা যেত সেখানে করা হয়েছে তার উল্টো। তাছাড়া রোজার ছুটিতে পরীক্ষা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এর কারণে একদিকে হলের ডাইনিং ও ক্যান্টিনের নিম্নমানের খাবার খেয়ে থাকতে হবে অন্যদিকে বাড়তি ব্যয় বহন করতে হবে।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬