ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ২০ এপ্রিল

০৬ এপ্রিল ২০২২, ০২:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই আবেদন করা যাবে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল এডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন : ফ্রিতে হলেও টিউশন পড়ানো উচিত

এই বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮ থাকতে হবে। গতবছর সেটি ৮ দশমিক ৫ ছিলো। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। গতবছর ছিলো জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫।

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৭ খাকতে হতো। এবার সেটি কমিয়ে ৬ দশমিক ৫ করা হয়েছে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬