রাবি প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক সজল

২৭ মার্চ ২০২২, ১১:৫৭ PM
রাবি প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক সজল

রাবি প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক সজল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ৩২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডেইলি ইন্ডাস্ট্রির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসাইন বিপ্লব ও সাধারণ সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সাইদ সজল নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

আরও পড়ুন: ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে রাবি ছাত্রের আত্মহত্যা

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সোহানুর রহমান সুমন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) ও এম আর মামুন (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম সম্পাদক কামরুল হাসান অভি (ভোরের ডাক/বিডি ২৪ লাইভ), কোষাধ্যক্ষ মেশকাত মিশু (ঢাকা পোস্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন (দৈনিক ইনকিলাব/আমাদের রাজশাহী), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সম্পাদক আশিক আদনান (রাজশাহী সংবাদ), দপ্তর সম্পাদক শোয়াইব শুভ (নতুন প্রভাত)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোস্তাফিজুর রহমান মিন্টু (দ্যা ডেইলি সান), তারিকুল ইসলাম তৌফিক (সংবাদ প্রকাশ), মনির হোসেন মাহিন (জাগো নিউজ)।

ফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ড. ফজলুল হক এবং অধ্যাপক ড. হাছানাত আলী।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬