চূড়ান্তভাবে ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত

২৭ মার্চ ২০২২, ১০:২৯ PM

© টিডিসি ফটো

চূড়ান্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামের সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এই অনুমোদন দেওয়া হয়৷  এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায়ও এ সিদ্ধান্তটি অনুমোদন দিয়েছে।

এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতো আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষেও পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে৷ তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ এর সঙ্গে বদলে যাবে ইউনিটগুলোর নামও৷

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত আজকের সিন্ডিকেটের ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬