ঢাকা বিশ্ববিদ্যালয়

আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৭৭ লাখ টাকা অনুদান দেবে জাপান দূতাবাস

২৭ মার্চ ২০২২, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাপান দূতাবাসের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দফতরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই অনুদান চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই অনুদান চুক্তি অনুসারে জাপান দূতাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম-এর উন্নয়ন এবং শ্রেণিকক্ষ ও টিচার কক্ষ নির্মাণের জন্য ৮৯ হাজার ১৪৩ মার্কিন ডলার (৭৭ লাখ ১৪ হাজার ২৯৮ বাংলাদেশি টাকা) অনুদান প্রদান করবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপান দূতাবাসের সাংস্কৃতিক প্রতিনিধি মিজ মেগুমি শিমিযু, ঢাবি রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং ড. মো. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট-এর জাপানি ভাষা-শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করায় জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জাপানের এই অনুদানের ফলে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬