আজ ফের নীলক্ষেতে আন্দোলনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

২২ মার্চ ২০২২, ০৭:১৪ AM
তিন দাবিতে আজ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা

তিন দাবিতে আজ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা © ফাইল ফটো

তিন দফা দাবিতে আজ ফের রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করবেন বলে তাঁরা জানিয়েছেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, করোনা সংক্রমনের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষা সুযোগ দিতে হবে; দর্শন বিভাগের প্রশ্নের মানবন্টন পরিবর্তন করতে হবে এবং গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।

আরো পড়ুন: সাত কলেজের পঞ্চম মেধাতালিকা মঙ্গলবার

তাঁদের আন্দোলনের স্লোগান, ‘তিন দফা তিন দাবী, মেনে নেও ঢাবি’। ওই তিন সেশনের শিক্ষার্থীদের প্রতিনিধিদের পাঠানো এক বার্তায় এই আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। একই দাবিতে আগেও একাধিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬