রাবির বিজনেস অনুষদের নতুন ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ PM
 অধ্যাপক ফরিদুল ইসলাম

অধ্যাপক ফরিদুল ইসলাম © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজনেস অনুষদের নতুন ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম। এর আগে এ অনুষদের ডিন অধ্যাপক শাহ আজম শান্তনু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় তাকে নির্বাচন করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এরপর দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আব্দুস সালাম এ ফলাফল ঘোষণা করেন।

অধ্যাপক আব্দুস সালাম বলেন, ৬০ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম পেয়েছেন ২২ ভোট।

অধ্যাপক ফরিদুল ইসলাম জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক (সাদা প্যানেল) এবং অধ্যাপক সাইফুল ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬