জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি সোহেল

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০২ PM
সহকারী অধ্যাপক মো. সোহেল রানা

সহকারী অধ্যাপক মো. সোহেল রানা © সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানাকে উক্ত বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আতিকুর রহমান ব্যক্তিগত কারণে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিটিউট এর ৯ (১) ধারাবলে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক সহকারী অধ্যাপক মো. সোহেল রানাকে ১৫ ফেব্রুয়ারি পূর্বাহ্ন হতে (৩৬) মাসের জন্য এই বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

আরও পড়ুন: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য হলেন ড. রুবানা হক

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সোহেল রানা বলেন, 'আমাকে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব দায়িত্ব যথাযথভাবে পালন করতে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং সবার সহযোগিতা নিয়ে বিভাগকে এগিয়ে নিতে চাই।'

সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে যোগদানের মাধ্যমে তিনি তার শিক্ষকতা জীবন শুরু করেন।

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর; বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: ম…
  • ১৬ আগস্ট ২০২৬
ইডেন কলেজের সামনে আপত্তিকর অবস্থান যুবকের, ধাওয়া করে ধরলেন …
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬