অন্যান্য দিবসের তুলনায় পিছিয়ে আছে সুন্দরবন দিবস

১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:১২ PM
বুদ্ধিজীবী চত্ত্বরে সুন্দরবন দিবস পালন করছে

বুদ্ধিজীবী চত্ত্বরে সুন্দরবন দিবস পালন করছে © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুন্দরবন দিবস পালিত হয়েছে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির 'সুন্দরবনকে বাঁচান, বাংলাদেশ হাসুক' স্লোগানে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী চবির বুদ্ধিজীবী চত্ত্বরে সুন্দরবন দিবস পালিত হয়। এসময় সুন্দরবন সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন ও র‍্যালির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শরীফ মহিউদ্দিন বলেন,‘‘আমাদের দেশের অধিকাংশ মানুষই সুন্দরবন দিবস সম্পর্কে জানে না। বলা চলে অন্যান্য দিবসের তুলনায় পিছিয়ে আছে সুন্দরবন দিবস। আজকে এই দিনটা উদযাপন করার মূল উদ্দেশ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা। এই দিনে বাংলাদেশ সরকারের কাছে দাবি থাকবে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় সুন্দরবন দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে দেশব্যাপী উদযাপনে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক’’।

আরও পড়ুন: গুচ্ছের ভর্তি পরীক্ষার স্কোর ৩৬, বিশ্ববিদ্যালয়ে হলো ৪২.২৫

সংগঠনের উপদেষ্টা ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন, ‘‘সুন্দরবন হচ্ছে বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন, যেটা কেউ চাইলেই সৃষ্টি করতে পারবে না। তাই সুন্দরবন সংরক্ষণ ও প্রাণী বৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ ও সরকারের আরো সহযোগিতা মূলক আচরণ করতে হবে’’।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ক্যাম্পাসে ইবি ছাত্রীর গায়ে হলুদ

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. কোরবান আলি, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার দে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ ই ফেব্রুয়ারী দিনটিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়।

রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কে…
  • ১৬ আগস্ট ২০২৬
‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬