ভালোবাসা দিবসে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও)

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ PM

© টিডিসি ফটো

বিশ্ব ভালোবাসা দিবসে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে নানান স্লোগান দেয়া হয়।

এ সময় তারা নিজেদের সিঙ্গেল দাবি করে ‘অ্যাকশন-অ্যাকশন, সিঙ্গেলদের অ্যাকশন, ‘কাপলদের বিরুদ্ধে অ্যাকশন-অ্যাকশন’, ‘দুনিয়ার সিঙ্গেল এক হও লড়াই করো, ‘জয় সিঙ্গেল’, ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি শাহরিয়ার নাদিম শয়ন, সাধারণ সম্পাদক সাকিবুল সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক তুহিনসহ পরিষদের বিভিন্ন হলের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ভালবাসার কোন বন্ধন নেই। আমরা বিয়ের আগে এই ভালবাসাকে মানি না। পুজিবাদীর পিছনে সময় নষ্ট না করে আসুন তারুণ্যের পিছনে। সবাই এক সঙ্গে গা মিলিয়ে আমরা সোনার বাংলা গড়ে তুলবো।

তারা আরও বলেন, ভালোবাসা দিবস বলতে কিছু নেই। এই ভালোবাসা দিবসের সৃষ্টি কীভাবে হয়েছে আপনারা জানেন। তাই ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় এ ক্যাম্পাসে যাতে কেউ বিশেষ করে কোনো বহিরাগত কোনো ধরনের অপকর্ম করতে না পারে সে জন্যই আমাদের এ কর্মসূচি।

ইডেন কলেজের সামনে আপত্তিকর অবস্থান যুবকের, ধাওয়া করে ধরলেন …
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের …
  • ১৬ আগস্ট ২০২৬
গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
  • ১৬ আগস্ট ২০২৬
এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬