জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ PM
আলিফ আফসান দীপ ও এম জি আজম

আলিফ আফসান দীপ ও এম জি আজম © সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আলিফ আফসান দীপ সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এম জি আজম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন উপদেষ্টা মো. মুর্শেদ রায়হান হিমু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কর্ণাটকে ফের হিজাব খুলে ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধ্য করা হচ্ছে

কমিটির নবনির্বাচিত সভাপতি আলিফ আফসান দীপ বলেন, "পঞ্চতীর্থ" একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন, যার মূল উদ্দেশ্যই হল জাহাঙ্গীরনগরে পঞ্চগড়স্থ শিক্ষার্থীদের কল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ়করণ। যাতে আমরা সবাই মিলে একটা ইউনিট হিসেবে থাকতে পারি এবং বিভিন্ন প্রয়োজনে পারস্পরিক সাহায্য-সহযোগীতায় শামিল হতে পারি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম জি আজম বলেন, যেহেতু পঞ্চগড় একটি দূরবর্তী ছোট জেলা তাই এখানে আমাদের সংঘবদ্ধ থেকে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে থাকা উচিৎ। আর যাই হোক- আমাদের সবার প্রিয় পরিচয়, আমরা সবাই পঞ্চগড়িয়ান। পঞ্চগড়ের সবাই আমরা ভাই-বোন।

তাই আশা করব পঞ্চতীর্থের বৃহত্তর স্বার্থে জেলা সমিতির সকল কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এবং সমর্থন যুগিয়ে জেলা সমিতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬