এবার নাটকে অভিনয় করলেন ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ PM
সাদ্দাম, ঢাবি ও ছাত্রলীগের লোগো

সাদ্দাম, ঢাবি ও ছাত্রলীগের লোগো © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

জানা গেছে, কথাসাহিত্যিক মনি হায়দারের ছোট গল্প গহীনের মানুষ অবলম্বনে এই নাটক নির্মিত হচ্ছে। এই গল্পকে নাট্যরূপ দিয়েছেন নাট্যকার হাসান রেজাউল। নাটকটির শ্যুটিং এখনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নাটকের শ্যুটিং হচ্ছে।

এ প্রসঙ্গে সাদ্দাম বলেন, ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকাটা জরুরি এবং আনন্দের। বিশেষ করে আমাদের রাজনৈতিক অঙ্গনে সাংস্কৃতিক সক্রিয়তা যেহেতু কমে গেছে, এবং প্রতিক্রিয়াশীল শক্তিকে মোকাবেলা করার ক্ষেত্রে যে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করা প্রয়োজন সেটির জন্য আমরা সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করবো। রাজনৈতিক কর্মীরাও যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে সেটি একটি নতুন দৃষ্টান্ত হবে বলে আমি মনে করি, আর রাজনৈতিক কর্মী হিসেবে দায়বদ্ধতা থেকেই নাটকে অভিনয় করা।

আরও পড়ুন: ঢাবির অন্য বর্ষের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে যা বললেন ভিসি

নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে সাদ্দাম বলেন, নাটকটি মূলত ভাষা আন্দোলনে মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশের যে ভূমিকা তা নিয়ে। নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন নাট্যাভিনেত্রী অর্ষা। নাটকে তিনি মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশের ওপর একটি গবেষণা করেন, তার সেই গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে শিক্ষকের চরিত্রে আমি অভিনয় করবো। আমার চরিত্রের নাম অরিন্দম হাসান।

সাদ্দাম আরও বলেন, নাটকটির দৈর্ঘ্য হবে ৪০-৪৫ মিনিট, আগামী ২১ শে ফেব্রুয়ারিতে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্য…
  • ১৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত, প্রকাশ কবে?
  • ১৬ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী…
  • ১৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে চালু হচ্ছে ‘ইংলিশ স্পিকিং টেস্ট’
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage